English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১২:৪৬

‘আওয়ামী পরিবারের বিশ্বস্তরাই ঘোষিত সার্চ কমিটিতে’

নিজস্ব প্রতিবেদক
‘আওয়ামী পরিবারের বিশ্বস্তরাই ঘোষিত সার্চ কমিটিতে’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: ঘোষিত সার্চ কমিটি কমিটিতে ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণে সহযোগি এবং আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্ত করে গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। এই সার্চ কমিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করা হয়েছে।

ফখরুলের অভিযোগ, এই কমিটিতে ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণে সহযোগিতা করে পুরস্কৃত এবং আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদসদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী, সহ সাংঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।