English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ০৪:৫৫

আজ সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
আজ সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিবে বিএনপি

ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির ৬ সদস্যের নাম ঘোষণার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্চ কমিটি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যায় সার্চ কমিটি চূড়ান্ত হওয়ার পর রাতে চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা। সেখানেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত হয়।   অনানুষ্ঠানিক ওই বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা এই কমিটিতে আছেন, তাদের চেনেন সবাই। আমরা যে আশঙ্কার কথা বলেছিলাম, শেষমেশ তা-ই হলো। সরকার রাষ্ট্রপতিকে দিয়ে দলীয় কমিটি করেছে।