English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১৯:০৭

জাতীয় কমিটির ডাকে ২৫ ফেব্রুয়ারি রাজপথে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
জাতীয় কমিটির ডাকে ২৫ ফেব্রুয়ারি রাজপথে অবস্থান
অধ্যাপক আনু মুহাম্মদ

ঢাকা: গত ৭ বছর ধরে সুন্দরবনবিনাশী রামপাল কয়লা প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য ৭ দফা বাস্তবায়নে আমরা লংমার্চ, প্রতিবাদ-বিক্ষোভ, মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালন করলেও সরকার এই প্রকল্প বাতিল না করে উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তৎপরতা চালাচ্ছে। এব্যাপারে দেশবাসীকে সোচ্ছার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা হরতাল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটির নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ২৫ ফেব্রুয়ারি সারা দেশে রাজপথে অবস্থান কর্মসূচি।

হরতাল চলাকালীন পুলিশি হামলা-নির্যাতন এবং টিয়ার সেল নিক্ষেপের প্রতিবাদে সারা দেশে ২৮ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি। এবং খুলনার রামপালের ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের নিয়ে খুলনায় ১১মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশে সৈয়দ জাফর আহমদ.খালেকুজ্জামান, সাইফুর হক,টিপু বিশ্বাস, মোশরেফা মিশু, জোনায়েদ সাকিসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।