English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১৩:৪৬

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
তারেক রহমান

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই পরোয়ানা জারি করেন।

আজ বৃহস্পতিবার (২৫) ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই পরোয়ানা জারি করেন।

এ মামলায় আজ খালেদা জিয়ার আদালতে হাজির তার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য শেষ করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থ্যতার কারণে তিনি হাজির হতে না পারায় আইনজীবী সানাউল্লাহ মিয়া তার পক্ষে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। 

আগামী ৩০ জানুয়ারি খালেদাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই তারিখে হাজির না হলে তাঁর জামিন বাতিল করা হবে।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় অপর আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।