English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:৫৯

খালেদা জিয়া আজ আদালতে যাবেন

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া আজ আদালতে যাবেন
আদালতে খালেদা জিয়া-ফাইল ছবি

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গতকাল বুধবার খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমদ তালুকদার একথা জানান। বেলা ১১টায় ম্যাডাম আদালতে পৌঁছাবেন।

পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দু’টির বিচারকাজ চলছে।   এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য রয়েছে। এছাড়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের পক্ষে আত্মপক্ষ শুনানির দিন ধার্য রয়েছে।