English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ০২:৩৯

শুক্র-শনিবার ছাড়া সমাবেশ করবে না ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
শুক্র-শনিবার ছাড়া সমাবেশ করবে না ছাত্রলীগ
সাইফুর রহমান সোহাগ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এস এম জাকির হোসাইন

ঢাকা: শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোনো দিন রাজধানীতে শোভাযাত্রা ও সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এই ঘোষণা দেন।   ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন।