English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০৮

ট্রাম্পকে অভিনন্দন জানালেন খালেদা

নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পকে অভিনন্দন জানালেন খালেদা
ট্রাম্প-খালেদা জিয়া

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শপথ গ্রহণের দুইদিন পর সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পৌঁছে দেন তার উপদেষ্টা ড. আসাদুজ্জামান রিপন।    বিকেল সাড়ে ৫টায় আসাদুজ্জামান রিপন বলেন, সোমবার সকালে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছি। মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ ড্যানিয়াল জ্যাকভের অভিনন্দন বার্তা গ্রহণ করেছেন।   বার্তায় তিনি ট্রাম্পের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন খালেদা জিয়া। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারের ক্ষেত্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন।