English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ২০:২৫

কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
আরাফাত রহমান কোকোর কবরের পাশে খালেদা জিয়া-ফাইল ছবি

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৪ জানুয়ারি। 

এউপলক্ষ্যে মঙ্গলবার বাদ আসর বনানীস্থ কবরস্থানে মরহুমের কবরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মীয়স্বজন ও দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে শরিক হবেন।

এছাড়া মরহুম আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে একইদিন সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এরপর মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালকে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচিগুলোতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি কোকো মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।