English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১৯:৩৪

আ.লীগ এমপির বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

নিজস্ব প্রতিবেদক
আ.লীগ এমপির বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

ময়মনসিংহ: ক্ষমতাসীন আওয়ামীলীগের ময়মনসিংহ ফুলবাড়িয়া আসনের এমপি অ্যাডভোকেট মুসলিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পাওয়া গেছে। ময়মনসিংহে ২নং আমলি আদালতে তার বিরুদ্ধে এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বাদী হয়ে এমপিসহ আরো ১৬ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন। আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন।   এই মামলায় বর্তমান ধর্মমন্ত্রী অ্যাডভোকেট মতিউর রহমান, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, ফুলবাড়িয়ার সাবেক এমএনএ নজরুল ইসলাম, সাবেক এমপি এম জোবেদ আলীসহ ২৩ জনকে সাক্ষী করা হয়েছে।

১৬ জন আসামি ছাড়াও এ মামলায় আরো ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক দুলাল।