English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১৪:১০

হরতালে দেশবাসীর সমর্থন চায় জাতীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
হরতালে দেশবাসীর সমর্থন চায় জাতীয় কমিটি

ঢাকা: সুন্দরবন বিধ্বংসী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আগামী ২৬ জানুয়ারি তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ডাকা হরতাল সফল করতে দেশবাসীর সমর্থন চেয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

রামপাল প্রকল্প বন্ধের দাবিতে ২৬ জানুয়ারি সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পূর্বঘোষিত হরতাল ডেকেছে জাতীয় কমিটি।

এদিকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ডাকা হরতালে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। দলের সিনিয়ন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রোববার এক সংবাদ সম্মেলনে কমিটির ডাকা হরতালে দলের সমর্থনের কথা জানান।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক মহাসমাবেশে থেকে ২৫ জানুয়ারির মধ্যে রামপাল প্রকল্প বাতিল করা না হলে ২৬ জানুয়ারি রাজধানীতে অর্ধদিবস হরতাল ও সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দেয় কমিটি।