English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১২:৪১

খালেদার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় প্রতিবেদন দাখিল ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক
খালেদার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় প্রতিবেদন দাখিল ফের পেছাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছাল। এনিয়ে ২৭ বার ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছানো হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ দিন ধার্য করেন। 

আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিন নির্ধারিত ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বাদী হয়ে মামলাটি করেন।

ওই দিন শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।

২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময়ে খালেদা জিয়া বলেছিলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’