English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ১৮:৪১

সুরঞ্জিতের এপিএস ফারুকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সুরঞ্জিতের এপিএস ফারুকের ৫ বছরের কারাদণ্ড

ঢাকা: সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান এই আদেশ দেন। এসময় ফারুক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

২০১২ সালের ৯ এপ্রিল রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক ও রেলওয়ের কমান্ড্যান্ট এনামুলকে ৭০ লাখ টাকাসহ আটক করা হয়। একই বছরের ১৪ আগস্ট রমনা থানায় দুদক বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।