English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ০০:২০

‘নির্বাচনের এলেই মানুষের মনে শঙ্কা বাড়ে’

নিজস্ব প্রতিবেদক
‘নির্বাচনের এলেই মানুষের মনে শঙ্কা বাড়ে’

ঢাকা: ভোটের নাম শুনলে আনন্দের পাশাপাশি দেশের মানুষ শঙ্কিত হয়ে উঠেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার বিকেলে জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত এরশাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিলপূর্বক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ভোট জনগণের মৌলিক অধিকার। কিন্তু ভোটকে কেন্দ্র করে দেশে যে পরিমানে সহিংসতা হয়, তাতে মানুষ ভোটের নাম শুনলে আনন্দের পাশাপাশি শঙ্কিতও হয়ে উঠেন।

তিনি আরো বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে মানুষকে সংগ্রাম করতে হয়। ভোটের জন্য, ভাত-কাপড়ের জন্য, নিরাপত্তার জন্য, বেঁচে থাকার জন্য, চাকরির জন্য এমনকি গণতন্ত্রের জন্যও জনগণকে আজও সংগ্রাম করতে হয়।

জিএম কাদের বলেন, রাজনীতিতে যতদিন না সহঅবস্থান নিশ্চিত না করা যাবে ততদিন এই দেশের সুস্থধারার রাজনীতি ফিরে আসবে না। আর জন্য সরকারসহ সব দলকেই আরো সহনীয় হতে হবে।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য জনাব হাফেজ ইসারউল্লাহ আসিফ।