English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১৮:২০

'বিএনপি আশাবাদী রাষ্ট্রপতির সার্চ কমিটি নিরপেক্ষ ও যোগ্য হবে'

নিজস্ব প্রতিবেদক
'বিএনপি আশাবাদী রাষ্ট্রপতির সার্চ কমিটি নিরপেক্ষ ও যোগ্য হবে'

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দৃঢ় ভাবে আশাবাদী রাষ্ট্রপতি জনগণের আশা আকাঙ্খা পুরণের জন্য যোগ্য, নিরেপক্ষ সার্চ কমিটির মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ানিয়ারিং ইনষ্টিটিউটে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি। 

এসময় মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক বা দেশীয় সহযোগিতায় নয়, জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকেই এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, 'আমরা বিশ্বাস করি গণতন্ত্রের জন্য যারা অতীতে লড়াই করেছে, সংগ্রাম করেছে রাষ্ট্রপতি তাদের মধ্যে একজন। রাষ্ট্রপতি নিঃসন্দেহে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য বাংলাদেশের জনগণের চোখের ভাষা বুঝে সার্চ কমিটি গঠন করবেন এবং তা নিরপেক্ষ হবে আমরা এই প্রত্যাশা করি।’