English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ১৯:২৯

খালেদার সঙ্গে জিয়া পরিষদের মতবিনিময় শনিবার

নিজস্ব প্রতিবেদক
খালেদার সঙ্গে জিয়া পরিষদের মতবিনিময় শনিবার

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল শনিবার মত বিনিময় করবেন বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের সিনিয়র নেতারা।

রাত আটটায় বেগম জিয়ার গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এদিকে আগামীকাল শনিবার দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করেছে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির সিনিয়র নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। এরপর সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র নেতারা গুলশানে বেগম খালেদা জিয়ার সাথে মতবিনিময় করবেন।