English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৯

‘সংলাপ ব্যর্থ হলে আন্দোলনের বিকল্প থাকবে না’

নিজস্ব প্রতিবেদক
‘সংলাপ ব্যর্থ হলে আন্দোলনের বিকল্প থাকবে না’

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংলাপ ব্যর্থ হলে আমাদের (বিএনপি) সামনে আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ সফল হবে আশা প্রকাশ করে মওদুদ আহমেদ বলেন, আমরা প্রত্যাশা করছি, এরপর রাষ্ট্রপতি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সহায়ক সরকার গঠনের জন্য সংলাপে উদ্যোগ নিবেন। এই সংলাপ ব্যর্থ হলে বিএনপির সামনে আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না। ওই আন্দোলনেই সমাধান আনতে হবে।   বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তার এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে- ‘আমাদের প্রত্যাশা’। উনি (রাষ্ট্রপতি) এমন নির্বাচন কমিশন গঠন করবে যাদের উপর জনগণে আস্থা এবং বিএনপি মনে করবে, এদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে।