English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৮

‘বিএনপি সন্দেহবাতিকতায় ভুগছে’

নিজস্ব প্রতিবেদক
‘বিএনপি সন্দেহবাতিকতায় ভুগছে’

ঢাকা: নির্বাচন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ অফিসে ঝটিকা অভিযানে গিয়ে বিভিন্ন কাউন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন গঠন ইস্যুতে বিএনপি এখন সন্দেহবাতিকতায় ভুগছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচন করছেন। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত আসার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সুযোগ নেই। 

মন্ত্রী আরো বলেন, বিআরটিএতে দুর্নীতি কমলেও দালালদের দৌরাত্ম এখনো কমেনি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।