English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ০১:৪৯

‘শহীদ মনসুর আলীর সঙ্গে বঙ্গবন্ধুর সখ্যতা ছিল নজিরবিহীন’

নিজস্ব প্রতিবেদক
‘শহীদ মনসুর আলীর সঙ্গে বঙ্গবন্ধুর সখ্যতা ছিল নজিরবিহীন’

সিরাজগঞ্জ: শহীদ এম মনসুর আলী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী। মনসুর আলীর সঙ্গে জাতির জনকের সখ্যতা ও বিশ্বাস ছিল নজিরবিহীন। আর এ কারণেই বঙ্গবন্ধু শহীদ এম মনসুর আলীকে দেশের প্রধানমন্ত্রীত্বসহ ১৬টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল হাইস্কুল মাঠে শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ১৯৭৫ সালে ঢাকার কেন্দ্রীয় কারাগারে শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতা হত্যার নির্মম ইতিহাস বর্ণনা করে বলেন, শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী পালন একটি ঐতিহাসিক ঘটনা।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের সাথে বেঈমানি করেনি। তিনি তা জীবন দিয়ে প্রমাণ করেছেন।’