English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ১৫:২১

‘জাম্বুজেট কমিটি’ নিয়ে সাহস থাকে ঢাকায় একটি মিছিল করেন’

নিজস্ব প্রতিবেদক
‘জাম্বুজেট কমিটি’ নিয়ে সাহস থাকে ঢাকায় একটি মিছিল করেন’
ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আমি শুধু একটি কথাই বলব। জাম্বুজেট মার্কা কমিটি দিয়েছেন যদি সাহস থাকে তাহলে ৫৯৬জন মিলে ঢাকায় একটি মিছিল করে দেখান। তারপর বুঝবো আপনাদের কত শক্তি? 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সাভারের হেমায়েতপুরে সড়কে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব বিষয়কেই সন্দেহের চোখে দেখে। নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হলেও সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির প্রতি আওয়ামী লীগের আস্থাকেও এখন সন্দেহের চোখে দেখছে বিএনপিরা। এমন কোনো জায়গা নেই তারা সন্দেহ প্রকাশ করেনি। নালিশ ছাড়া তাদের আর কিছু নেই। বিএনপি এখন নালিশ নির্ভর পার্টিতে পরিণত হয়েছে।    তিনি আরো বলেন, বিএনপি কর্মসূচি দেয়। কিন্তু রাস্তায় বের হয় না। ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে নেতারা। তাহলে কর্মীরা কীভাবে আন্দোলনে শরিক হবে?

পরিদর্শনকালে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আট লেন মহাসড়ক নির্মাণের ঘোষণা দেন। এ সময় লেখক-কলামিষ্ট সৈয়দ মাকসুদুল ইসলাম, সংসদ সদস্য এনামুর রহমান, সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।