English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ০১:১৭

ইসিতে আলেম চায় খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
ইসিতে আলেম চায় খেলাফত মজলিস

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কাছে ৫ দফা প্রস্তুাব দিয়েছে  বাংলাদেশ খেলাফত মজলিস। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো  নির্বাচন কমিশনারদের মধ্যে একজন আলেমকে অন্তর্ভুক্ত করা। 

সোমবার বিকেল ৩টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রস্তুাব করে।  সংলাপে দলটির ১০ সদস্যের প্রতিনিধি অংশ নেন। 

বাকিগুলো হলো- নির্বাচন কমিশন গঠনে সুস্পষ্ট ও শক্তিশালী বিধিমালা ও আইন প্রণয়ন, ইসিকে শক্তিশালী করতে পৃথক সচিবালয় গঠন এবং সর্বজন শ্রদ্ধেয় দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করা।