English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৭ ২০:০২

এমপি রানাকে আ.লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
এমপি রানাকে আ.লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

ঢাকা: সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল জেলার দলটির নেতারা।

সোমবার জেলা কমিটির সভায় ওই চারজনের সদস‌্য পদ বাতিলের এই সিদ্ধান্ত নেয়া হয়।

এব্যাবাপরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় রানা প্রধান আসামি হওয়ায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধো হত্যাকারীরা কখনোই আওয়ামী লীগে থাকতে পারে না, তাই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংসদ রানার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকনও ওই হত‌্যা মামলার চার্জশীটভুক্ত আসামি।