English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১৪:২৫

কুচক্রি মহল দিনে আ.লীগ রাতে বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক
কুচক্রি মহল দিনে আ.লীগ রাতে বিএনপি-জামায়াত

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কুচক্রি বিএনপি-জামায়াতের লোকেরা দিনে বেলায় আওয়ামী লীগ হলেও রাতের বেলা পুরোনো রূপ ধারণ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে এক প্রতিবাদ সভায় ইনু এসব কথা বলেন।   তারা দিনের বেলায় আওয়ামী লীগ হলেও রাতের বেলা পুরোনো রূপ ধারণ করে। দেশের চলমান উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে এ সব কুচক্রি মহলকে প্রতিহত করতে হবে।

আমবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যাকাণ্ড প্রসঙ্গে ইনু বলেন, হত্যাকারীরা যেই হোক তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।এ হত্যাকাণ্ডের পর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়ি ও উপজেলা জাসদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।