English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১৫:৫৯

খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনে আরো সময় দিল আদালত

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনে আরো সময় দিল আদালত

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য আগামী ২৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছে আদালত। 

বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে আদালতে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে খালেদা জিয়া ঐ মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে হাজির হন। 

আজ এই মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সময় বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এই মামলার বিচারকাজ চলছে।