English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ০১:২১

ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মীদের তালা

নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মীদের তালা

ঢাকা: ছাত্রদলের পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজধানীর নয়া পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কে বা কারা বিএনপি অফিসের চারতলায় ছাত্রদলের কার্যালয় টিতে তালা ঝুলিয়ে দেয়।

ছাত্রদলের নতুন কমিটির দাবিতে বেশ কিছু দিন ধরেই ছাত্রদল কার্যালয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। 

সম্প্রতি ছাত্রদলের একটি অংশ বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে বিএনপি কার্যালয়ে বৈঠক করেন। তারা দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এ বিষয়ে অভিযোগ করে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনেরও তাগাদা দেন।

একটি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ঢাকা কলেজের ৬৬৮ সদস্য বিশিষ্ট বিশাল কলেবরের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কিন্তু এতো বড় কমিটি ঘোষণার পরেও সিনিয়র-জুনিয়র সমন্বয় করা হয়নি বলে সংগঠনটির একাংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। পদবঞ্চিত ক্ষুব্ধ নেতা-কর্মীদের আজ সন্ধ্যায় কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখা গেছে।