English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ২২:১৯

সাদুল্লাপুরে আ.লীগ-বিএনপির চার নেতা নিখোঁজ

এল এন শাহী,
নিজস্ব প্রতিবেদক
সাদুল্লাপুরে আ.লীগ-বিএনপির চার নেতা নিখোঁজ
মনোয়ারুল হাসান জীম মণ্ডল, মাইদুল ইসলাম প্রিন্স, সাদেকুল ইসলাম সাদেক এবং শফিউল ইসলাম শাপলা

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের ৪ নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

নিখোঁজ নেতাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও দামোদরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মন্ডল, নলডাঙ্গা ইউনিয়ন আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স, দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক (৩৫) ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে (৩২) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে গেছে।   এব্যাপারে থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, তাদের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। ৩ জন অভিভাবক তাদের ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরো বলেন, এব্যাপারে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। 

গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। খোঁজ খবর নেয়া হচ্ছে। পুলিশের কেউই তাদেরকে তুলে নিয়ে যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে।