English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১৩:১৮

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র নিয়ে শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র নিয়ে শুনানি শুরু

ঢাকা : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়।

গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। পরে ওই বছরের ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে পাঠিয়েছেন চেম্বার আদালত।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী ড. ইয়াসিন খান।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

এ বিষয়ে রাগীব রউফ চৌধুরী বলেন, আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। এর মধ্যে ইসি কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না।