English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ০৯:৩৭

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ

ঢাকা : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার (১১ জানুয়ারি) সংলাপ করবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সংলাপে অংশ নেবে দলটি।

বিকেল চারটায় বঙ্গভবনের দরবার হলে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এ সংলাপে অংশ নিতে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দলের নাম ইতোমধ্যে বঙ্গভবনে পাঠানো হয়েছে।

গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে সংলাপের মধ্যদিয়ে শুরু হয় ইসি গঠন নিয়ে নিবন্ধিত দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা।