English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১৬:৩২

মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ

ঢাকা : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। 

আজ সোমবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মাহমুদুর রহমানের করা এ সংক্রান্ত রায়ের পুনর্বিবেচনা(রিভিউ) এক আবেদন নিষ্পত্তি করে এই নির্দেশ দেন। 

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন।অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ বিষয়ে মাহমুদুরের আইনজীবী তানভীর আহমেদ আল আমীন বলেন, দুই মাস আগে জামিন প্রশ্নে রুল হয়েছিল। আদালত রুল অ্যাবসলিউট (যথাযথ) করে জামিন দিয়েছেন। আমার জানামতে, এখন সবগুলো মামলায় তিনি জামিনে আছেন। ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। এরপর প্রধানমন্ত্রী পুত্র জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ ২০১৪ সালের আগস্টে দায়ের করা মামলা তাকে গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। ওই মামলা ৭ সেপ্টেম্বর তিনি জামিন পান।