রাষ্ট্রপতির সংলাপে বসছে জাসদ ও বাসদ
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আজ সংলাপে বসবেন জাসদের শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান সমর্থিত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এছাড়া বিকেল বাসদের খালেকুজ্জামানের সঙ্গেও সংলাপে বসবেন রাষ্ট্রপতি।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলে জানান।
আজ সোমবার (৯ জানুয়ারি) বিকাল চারটায় বঙ্গভবনে এ বৈঠক হবে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জাসদের পক্ষ থেকে ১৪জন নেতা এ আলোচনায় অংশ নেবেন।
প্রতিনিধদলের থাকছেন দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডা. মুশতাক হোসেন, স্থায়ী মোহাম্মদ খালেদ, ইঞ্জি. সফিউদ্দিন বেলাল, রেজাউল করিম তানসেন এমপি, সদস্য, বেগম লুৎফা তাহের এমপি, খোরশেদ আলম, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু,মোহাম্মদ মোহসীন, মো: নাসিরুল হক নওয়াব।
এছাড়া বিকাল তিনটায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রতিনিধিদের সাথে বঙ্গভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এটি হচ্ছে।
বাসদের পক্ষ থেকে জানান হযেছে যে, মতবিনিময় সভায় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাষ্ট্রপতির বিবেচনার জন্য দলের কেন্দ্রীয় কমিটির সভায় অনুমোদিত সুনির্দিষ্ট ৫ দফা প্রস্তাবনা তুলে ধরা হবে।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে অংশগ্রহণকারী ১০ সদস্যের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন এবং কেন্দ্রীয় সংগঠক নিখিল দাস, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জয়নাল আবেদীন মুকুল, আব্দুর রাজ্জাক, রওশন আরা রুশো ও প্রকৌশলী শম্পা বসু।


