English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১১:১৭

সোনার কোট পিন নিলেন না মন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক
সোনার কোট পিন নিলেন না মন্ত্রী!
মন্ত্রীকে সোনার কোট পিন পরিয়ে দেয়ার চেষ্টা করছেন ইউপি চেয়ারম্যান

মাদারীপুর: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মাসেতুর সংযোগ সড়কের উদ্বোধন করতে গিয়ে এক ইউপি চেয়ারম্যানের ওপর বেজায় চটেছেন। ওই ইউপি চেয়ারম্যান তাকে উপহার হিসেবে একটি সোনার কোট পিন পরিয়ে দিতে চেয়েছেন। 

রোববার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় পদ্মা সেতুর সংযোগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান সুলতান সোনার তৈরি নৌকা আকৃতির একটি কোট পিন হাতে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে তা ওবায়দুল কাদেরের কোটে লাগিয়ে দিতে যান। তখন ওবায়দুল কাদের ওই ইউপি চেয়ারম্যানকে ভর্ৎসনা করে বলেন, না..না..আমি সোনার এই কোট পিন নেব না।

ইউপি চেয়ারম্যান এরপরও নৌকা আকৃতির কোট পিনটি নেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ করলে ওবায়দুল কাদের রাগত স্বরে বলেন, এসব তোমরা আনো কেন? এসব সোনা-টোনা আনবা না। তোমরা এসব নিয়ে আসো কেন?

পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের কাছে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন।