English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ২১:২৪

৫ দিনের রিমান্ডে আঁখি

নিজস্ব প্রতিবেদক
৫ দিনের রিমান্ডে আঁখি

ব্রাহ্মণবাড়িয়া:  জেলার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (৮ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালত এ রিমান্ড আদেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (৬ জানুয়ারি) ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। রবিবার ওই আবেদনের ওপর শুনানি হলে আদালত আঁখির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার ভাটারা থানা এলাকা থেকে আঁখিকে আটক করে পুলিশ। এরপর গৌরমন্দির ভাঙচুর মামলায় আঁখিকে গ্রেফতার দেখানো হয়।