English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১৩:৫৫

লিটন হত্যায় ছয়জন সাত দিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
লিটন হত্যায় ছয়জন সাত দিন রিমান্ডে

গাইবান্ধা: সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গ্রেপ্তার জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (৮ জানুয়ারি) গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ছয়জন হলেন ফরিদ মিয়া, সামিউল ইসলাম, হাদিসুর রহমান, জিয়াউর রহমান, হজরত আলী ও নবিনুর খন্দকার।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, মনজুরুল ইসলাম হত্যায় সংশ্লিষ্টতা আছে কি না, সে জন্য জিজ্ঞাসাবাদ করতে ছয়জনের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেছেন। এই ছয়জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের নেতাকর্মী।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংসদ মনজুরুল ইসলাম লিটন।