English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১৩:৪৮

মির্জা আব্বাসের দুর্নীতির মামলায় স্থগিতাদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক
মির্জা আব্বাসের দুর্নীতির মামলায় স্থগিতাদেশ বহাল

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে মির্জা আব্বাসের এ মামলার কার্যক্রম স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার (৮ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগির হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

গত ২৭ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ তিন মাসের জন্য এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

মিরপুরে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় আব্বাসের বিরুদ্ধে এ মামলা করে দুদক। গত ২০ অক্টোবর এ মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত-৪।