English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১২:৫৮

বিক্ষোভ ডেকে মাঠে নেই বিএনপি

অনলাইন ডেস্ক
বিক্ষোভ ডেকে মাঠে নেই বিএনপি

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দেয়া হলেও সকাল থেকে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে পাওয়া যায়নি।

রোববার বেলা সাড়ে ১২টার পর্যন্ত রাজধানীর কোথাও বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের সমর্থনে মিছিল করার সংবাদ পাওয়া যায়নি।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে শেষ মুহূর্তে এসেও সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।