English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ০০:৩৫

আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ

ঢাকা : ৫ই জানুয়ারি উপলক্ষে কর্মসূচিতে বাধা ও সমাবেশ করতে না দেওয়ার অভিযোগে আজ রোববার সারাদেশের জেলা ও মহানগর এবং ঢাকার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ২০১৪ সালের অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন একতরফা আখ্যায়িত করে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। 

এ বছর এই দিনে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বেশকিছু কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। পূর্বনির্ধারিত এসব কর্মসূচি পালনের সময় বিএনপির নেতাকর্মীদের পুলিশের বাধা এবং সরকারদলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে।