English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ০০:২০

দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব বর্তমান ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক
দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব বর্তমান ছাত্রলীগের

ময়মনসিংহ : জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব হলো বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের। আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে ছাত্রলীগের নতুন প্রজন্মের কর্মীরা। ছাত্রলীগ নতুন নতুন জাতীয় নেতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। 

শনিবার বিকেলে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আনন্দ মোহন সরকারী কলেজের নব নির্মিত ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেন।