English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ২০:১৩

জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন খালেদা জিয়া

ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

হাছান মাহমুদ আরো বলেন, যারা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার হওয়া প্রয়োজন। যেখানে জঙ্গিবাদ দমনে বিশ্বের কাছে বাংলাদেশ প্রশংসিত, বিষয়টি বিএনপির কাছে ভালো লাগছে না। তাই বিএনপি জঙ্গিদের পক্ষে কথা বলছে।

তিনি বলেন, সরকার জঙ্গিবাদকে একেবারে নির্মূল করতে না পারলেও তাদের শক্তিকে বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে। বিএনপি ২০১৩-১৫ সালে আগুন-সন্ত্রাস চালিয়ে চেষ্টা করেছিল দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা হতাশ হয়ে এখন জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিয়ে আবারও দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। এখানেও তারা ব্যর্থ হচ্ছে এবং হবে।