English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১২:০৫

এ কেমন গণতন্ত্রের বিজয় দিবস?

অনলাইন ডেস্ক
এ কেমন গণতন্ত্রের বিজয় দিবস?
বরিশাল মহানগর বিএনপি আয়োজিত মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলায় আহত মহিলা দল নেত্রী নুরুননাহার মাটিতে

নিউজ ডেস্ক : ‘এই আমরা কেমন দেশে বাস করি যে দেশে আমাদের মা-বোনদের ইজ্জতের দাম নাই। এ কেমন গণতন্ত্রের বিজয় দিবস? ইয়া আল্লাহ্‌ তুমি এই সরকারের হাত থেকে আমাদের কে রক্ষা কর’ এমনটি কামনা করছেন একজন বিএনপি কর্মী।

বৃহস্পতিবার বরিশাল মহানগর বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা বেশ কয়েকজন বিএনপি কর্মী আহত হন। ওই সময় সেখানে মহিলা দলের কর্মী কামরুননাহারকে রাস্তার উপর ফেলে বেধম মারটি করে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। 

এই দৃশ্য ক্যামেরা বন্দী করেন পাশে থাকা সাংবাদিকরা। পরে তাদের হস্তক্ষেপে ওই মহিলাকে ছেড়ে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সরকারের জুলুম নির্যাতনে ক্ষোভ প্রকাশ করে বিএনপির কর্মী বলেন, ‘এই আমরা কেমন দেশে বাস করি যে দেশে আমাদের মা-বোনদের ইজ্জতের দাম নাই, সে আবার কেমনে দেশ। ইয়া আল্লাহ্‌ তুমি এই নাস্তিক সরকারের হাত থেকে আমাদের কে রক্ষা কর। এ যদি হয় গণতন্ত্রের চেহারা, তাহলে কিছুই বলবার নাই। গণতন্ত্র শুধু কয় আমারে রিমান্ডে নিয়া এইভাবে টর্চার কইরো না! আমি মুক্তি চাই, আমি বাঁচতে চাই আমি গণতন্ত্র চাই, আমি বেঁচে থাকার অধিকার চাই।’