English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১০:১২

‘১০ জানুয়ারি ইতিহাসের সর্ব বৃহৎ সমাবেশ করবে আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক
‘১০ জানুয়ারি ইতিহাসের সর্ব বৃহৎ সমাবেশ করবে আ.লীগ’

নিউজ ডেস্ক: আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ হবে ইতিহাসের সর্ব বৃহৎ সমাবেশ। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীর নিউমার্কেটে জনসাধারনের মধ্যে লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুধু লোক সমাগমই নয়, শান্তি-শৃঙ্খলার দিক থেকেও ১০ জানুয়ারির সমাবেশ স্মরণীয় হয়ে থাকবে।  ইতোমধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে আলাদা বৈঠক করা হয়েছে। তাদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে করে সমাবেশের দিন জনসাধারণের কোনো ভোগান্তি না হয়।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষের উচিৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে অংশ নেয়া। ১৯৭২ সালের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিলো ঐতিহাসিক। এটি শুধু বঙ্গবন্ধুর না, গোটা বাঙালি জাতির বিজয় ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন।