English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ০০:১২

হোশি কুনিওসহ একাধিক হত্যার আসামি সাদ্দাম

অনলাইন ডেস্ক
হোশি কুনিওসহ একাধিক হত্যার আসামি সাদ্দাম

নিউজ ডেস্ক: রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিওসহ ১০ মামলার আসামি বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে কাউন্টার টেরোরিজমের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাদ্দাম হোসেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধে কাউন্টার টেরোরিজমের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির অপারেশন কমান্ডার মারজানের সঙ্গে নিহত হন সাদ্দাম। প্রথমে তাদের অজ্ঞাত হিসাবে প্রকাশ করা হলেও পরে সিটিটিসি তাদের পরিচয় নিশ্চিত করেন।

নিহত সাদ্দামের বিরুদ্ধে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫ মামলায় চার্জশিটভূক্ত আসামি তিনি।সাদ্দাম রংপুর বিভাগের নব্য জেএমবির প্রধান নেতা।

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিওসহ মাজারের খাদেম রহমত আলী, বাহাই নেতা রুহুল আমীন, পঞ্চগড়ে পুরোহিত যজ্ঞেশ্বর চন্দ্র, কুড়িগ্রামের হোসেন আলী হত্যা মামলার চার্জশিট ভূক্ত আসামি। এর মধ্যে জাপানি নাগরিক হত্যা মামলায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।