English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০৩

সোহরাওয়ার্দী না হলে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাই

নিজস্ব প্রতিবেদক
সোহরাওয়ার্দী না হলে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাই

নিউজ ডেস্ক : সোহরাওয়ার্দী না হলে ৭ জানুয়ারী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাই। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আমরা এখনো সমাবেশের অনুমতি পাইনি। সোহরাওয়ার্দী উদ্যান না হলে ৭ জানুয়ারী নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিন। আমরা সেখানেই সমাবেশ করব।

তিনি আরো  বলেন, ‘বিএনপিকে সমাবেশে করার অনুমতি দিলে আজ সন্ধ্যার মধ্যেই দিতে হবে। নইলে সমাবেশ করা যাবে না। প্রস্তুতি নিতে যথেষ্ট সময় লাগে। অল্পকিছু সময় আগে অনুমতি দিলে কর্মসূচি পালন সম্ভব হয় না।

দশম জাতীয় সংসদের ভোটের দিন রাজধানীতে কোনো কর্মসূচি না রাখলেও জেলায় জেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করেছে দলটি।  পাশাপাশি ৭ জানুয়ারি শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাকও দিয়েছে। এজন্য ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতির আবেদন করেন তারা। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।