English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ২২:৪১

আবার জামিনে মুক্ত মেয়র মান্নান

অনলাইন ডেস্ক
আবার জামিনে মুক্ত মেয়র মান্নান

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নান কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। 

শুক্রবার দুপুর ১টায় তিনি কাশিমপুর কারাগারের পার্ট-১ থেকে জামিনে মুক্তি পান। এসময় কারাফটকে অ্যাডভোকেট শহীদুজ্জামান, বিএনপি নেতা বশির আহম্মেদ বাচ্চু, কাউন্সিলর তানভির আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরন করে নেন।

এর আগে মান্নানকে গ্রেপ্তারের পর ২০১৬ সালের ১৬ এপ্রিল তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ তে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত: ২০১৫ সনের ১১ ফেব্রুয়ারি প্রথমে মান্নানকে ঢাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত বছরের ২ মার্চ তিনি জামিনে মুক্তি লাভ করেন। মুক্তি পাওয়ার পর গত বছরের ১৫এপ্রিল তাকে ফের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ২৮টি মামলা দায়ের করা হয়। উচ্চ আদালতে সব কয়টি মামলায় জামিন লাভের পর তিনি শুক্রবার জামিনে ছাড়া পান।

এক প্রতিক্রিয়ায় মান্নান বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। কারাগারের অন্তরীণের ব্যাপারে অন্য সময় তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন।