English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ২২:০২

সমাবেশ নয়, সংবাদ সম্মেলন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
সমাবেশ নয়, সংবাদ সম্মেলন করবে বিএনপি

ঢাকা: ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামীকাল ৭ জানুয়ারি শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশের অনুমতি এখনও দেয়নি পুলিশ।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় দলটির সহ-দফতরের দায়িত্ব প্রাপ্ত একজন নেতা এ কথা জানান।

এর কিছুক্ষণ পূর্বে বিএনপির দফতর থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয় এ ব্যাপারে শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।