English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০৮

শনিবারের সমাবেশে প্রধান অতিথি খালেদা

নিজস্ব প্রতিবেদক
শনিবারের সমাবেশে প্রধান অতিথি খালেদা
ফাইল ছবি

‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলে সমাবেশের প্রস্তুতির কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও সমাবেশের অনুমতি দেয়া হয়নি। আমরা যৌথসভায় সমাবেশ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। 

শনিবার দুপুর দেড়টায় সমাবেশ শুরু হবে। ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এই জনসভায় আমরা আশা করছি, যথা সংখ্যক জনগণ নিয়ে এই জনসভাটি করতে পারবো। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।