English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ১৯:১৫

‘আ.লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে’

নিজস্ব প্রতিবেদক
‘আ.লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে’

ব্রাহ্মণবাড়িযা : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডেভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আর আওয়ামী লীগ আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।’   আজ বৃহস্পতিবার সকালে ৫ জানুয়ারি ‘গণতন্ত্ররক্ষা’ দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক পথসভায় তিনি এ কথা বলেন।   মন্ত্রী আরো বলেন, ‘মাগুরা ও মীরপুরের উপ-নির্বাচনে বিএনপি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছে।’   পথ সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহ্বায়ক সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।