English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ০২:৫৫

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন প্রধানমন্ত্রী

ঢাকা : গণভবনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কেক কেটেছেন। শেখ হাসিনা ছাত্রলীগের প্রধান পৃষ্টপোষকের দায়িত্বও পালন করছেন।

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ‍্যায় গণভবনে কেক কাটার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের  সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, মহানগর  দক্ষিন ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহম্মেদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে সন্ধ্যায় শেখ হাসিনার সাথে দেখা করতে যান ছাত্রলীগের নেতারা। এ সময় কেক কাটেন তিনি। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে  ছাত্রলীগের জন্ম।