English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ০১:২৬

‘আগুন লাগার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তের দাবি’

নিজস্ব প্রতিবেদক
‘আগুন লাগার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তের দাবি’

গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করে অবিলম্বে আগুন লাগার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।    ফখরুল ইসলাম আলমগীর বলেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে যাওয়ায় আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। এ ঘটনায় দোকান মালিকদের যে ক্ষতি হয়েছে তাতে মালিক ও ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।    তিনি অবিলম্বে আগুন লাগার সূত্রপাতের কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান।