English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১৯:৪৫

জামিনে কারামুক্ত মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক
জামিনে কারামুক্ত মেয়র আরিফ

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী কারামুক্ত হয়েছেন।

আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন। এর আগে বুধবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত থেকে আরিফের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) প্রত্যাহার করা হয়।

প্রাক্তন অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলা এবং সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগে জনসভায় বোমা হামলা ও বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন আরিফ। সব কয়টি মামলাতেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।

এদিকে কারামুক্ত হওয়ার পর জেলগেটে আরিফকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।