English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ০০:২৮

আ.লীগের উপদেষ্টা পরিষদের দুই সদস্য পল্টু-বাসেত

নিজস্ব প্রতিবেদক
আ.লীগের উপদেষ্টা পরিষদের দুই সদস্য পল্টু-বাসেত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে মোজাফফর হোসেন পল্টু এবং অ্যাডভোকেট মো. আবদুল বাসেত মজুমদারকে।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে এই ২ জনকে মনোনয়ন দিয়েছেন। দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে শেখ হাসিনা তাদের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।