English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ২৩:১৩

আ.লীগের কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক
আ.লীগের কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের সভা বুধবার

ঢাকা : আগামী বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২ জানুয়ারি) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।